ম্যাক্সের কাছে জাকারবার্গের চিঠি

কন্যা ম্যাক্সের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে চান ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আর তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাই তাদের জীবদ্দশাতেই ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করার অঙ্গীকার করেছেন।

ম্যাক্সের কাছে জাকারবার্গের চিঠি


এই দম্পতি জানিয়েছেন, ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের একটি দাতব্য সংস্থা তৈরি করে সেখানেই দিয়ে যাবেন।


গত সপ্তাহেই তাদের মেয়ে ম্যাক্সের জন্ম হয়েছে। তবে সন্তান জন্মের খবরটি মঙ্গলবার ঘোষণা দেন এই দম্পতি।


নিজের ফেসবুক পাতায় মেয়ের উদ্দেশ্যে লেখা একটি চিঠিকে জাকারবার্গ লিখেছেন, ভবিষ্যতের জন্য তুমি আমার আর তোমার মায়ের ভেতর যে কী আশার তৈরি করেছ, তা তোমাকে বোঝাতে পারবো না।


‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভের’ উদ্দেশ্যে হবে মানুষের জন্য সম্ভাবনা তৈরি আর ভবিষ্যৎ প্রজন্মের সব শিশুর সমানাধিকার নিশ্চিত করা।


  • শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ আর সামাজিক খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।


ম্যাক্সের উদ্দেশ্যে জাকারবার্গ লিখেছেন, তোমার প্রজন্মের বেশিরভাগ সম্ভাবনাই তৈরি হবে যখন সবাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।


ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় চার হাজার পাঁচ'শ কোটি ডলার।

Tech Annals BD

Never lose hope. You never know what tomorrow may bring�� Also Check: Fake NID Card Maker BD

Post a Comment

Previous Post Next Post